কোস্টার জাহাজের ধাক্কায় মুন্সিগঞ্জের ধলেশ্বরীতে বালু বোঝাই বাল্কহেড ডুবি – ৬ জনকে জীবিত উদ্ধার।
মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের মুক্তারপুরে ধলেশ্বরী নদীতে কোস্টার জাহাজের ধাক্কায়, বালু বোঝাই বাল্কহেড ডুবির ঘটনায়, ৬ বাল্কহেড শ্রমিকে জীবিত উদ্ধার করেছে নৌ-পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে সদর উপজেলার  মিরেরশ্বরাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ বলছে নিষেধাজ্ঞা অমান্য করে রাতের অন্ধকারে বাল্কহেড চলাচলের কারণেই ঘটেছে এমন দুর্ঘটনা, তবে এ ঘটনায় কোন নিখোঁজ বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এ ঘটনা পর ঘটনাস্থল থেকে ডুবে যাওয়া বাল্কহেডের চালক-মাস্টার ৪ শ্রমিক সহ ৬জনকে জীবিত উদ্ধার করা হয়।
মুক্তারপুর নৌপুলিশের ইনচার্জ এস এম আবদুস সুবাহান জানান, রাতের বেলায় নদীতে বাল্কহেড চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও মাওয়া থেকে নারায়ণগঞ্জের ডিঙ্গির চর যাচ্ছিলো ডুবে যাওয়া বালু বোঝাই বাল্কহেডটি।
এ সময় মাঝ পথে মিরেরশ্বরাই এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কোস্টার জাহাজ ধাক্কা দেয় বাল্কহেডটিকে।
এতে ঘটনাস্থলেই ডুবে যায় বাল্কহেডটি। পরে তাৎক্ষিনক খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বাল্কহেডে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হয়।
তবে দুর্ঘটনার পর কোস্টার জাহাজটি ঘটনাস্থল ত্যাগ করা আটক-জব্দ করা যায়নি। তবে সেটিকে আটকের চেস্টা চলছে।