গজারিয়ায় ইভটিজিং এর প্রতিবাদ করায় বেপরোয়া সন্ত্রাসী হামলায় আহত দুই।

সৈয়দ মোঃ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়া উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেনীর শিক্ষার্থী তিশা মনি (১৩) কে ইভটিজিংয়ের ঘটনায় প্রতিবাদ করায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজারদের বেপরোয়া হামলায় মেয়েটির মামা ও নানাকে রক্তাক্ত জখম করে পালায় দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা।

আজ পহেলা সেপ্টেম্বর দুপুরে গজারিয়া থানায় গুয়াগাছিয়া ইউনিয়নের বখাটে ইভটিজার সায়েম (২২) সজিব (২১) ও সানমুন (১৯) এর নাম উল্লেখ্য করে তাসলিমা আক্তার (৩২) একটি লিখিত অভিযোগ দায়ের করে।

ভোক্তভোগি তাসলিমা আক্তার বলেন, আমাদের বাড়ী গুয়াগাছিয়া ইউনিয়নে আমার মেয়ে বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করে, সে আজ বিদ্যালয় থেকে বাসায় ফেরার পথে বখাটে সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে উত্যক্ত করে, কিছুটা দুর থেকে বিষয়টি আমার ভাই জাহিদ আলম (৩৫) ও আমার বাবা আলী আহম্মদ (৬৫) লক্ষ্য করে।

পরে তারা সেখানে গিয়ে আমার মেয়েকে তাদের কবল থেকে উদ্ধার করে। বখাটের নাম, ঠিকনা ও পরিচয় জিজ্ঞেস করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার ভাই জাহিদ আলমের পেটে ছুড়ি দিয়ে ঘাই বসিয়ে দেয় এবং আমার বাবা আলী আহাম্মদকে দেশীয় দাড়ালো অস্ত্র দিয়ে হাতে আঘাত করে মারধর করে তারা সেখান থেকে পালিয়ে যায়।

তিনি আরও বলেন রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা আমার বাবা ও ভাই উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আঘাত গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল প্রেরন করে।

এই বিষয়ে গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন বলেন ঘটনাটি জানা মাত্রই ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।অভিযোগ পেয়েছি, ইভটিজিং এবং হামলা উভয় ঘটনাই দুঃখজনক। তবে এই ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।