শ্রীনগর থানায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে এ অজুহাতে মঙ্গলবার বিকেলে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই যুবায়ের থানার ভিতরে এক সাংবাদিককে প্রবেশে বাঁধা দেয়। জানাযায় মঙ্গলবার বিকেলে শ্রীনগর থানায় পেশাগত দায়িত্ব পালন করতে যান এসএটেলিভিশনের জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের ডাকের সাংবাদিক এম.তরিকুল ইসলাম।
তিনি থানায় প্রবেশ করা মাত্রই শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই যুবায়ের থানার সাংবাদিকদের প্রবেশ করা যাবেনা এ কথা বলে তাকে থানায় ভিতর থেকে বাহিরে যেতে বলেন।এ সময়ে ঐ সাংবাদিক ওসির রুমে যেতে চাইলেও বাঁধা দেন।তখন সাংবাদিক ডিউটি অফিসারের উদ্দেশ্য বলেন এরকম কথা তো কখনো সুনিনি।আর থানার ভিতরে কি পানি উঠেছে। তাহলে সাংবাদিকদের প্রবেশে বাঁধা কেন?তখন তিনি বলেন স্যারের নির্দেশ কোন সাংবাদিক স্যার না থাকলে থানায় আসতে পারবেনা।
এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলামের সাথে মোবাইলে কথা হলে তিনি বলেন এমন কোন নির্দেশ দেওয়া হয়নি।বিষয়টি আমি দেখবো।