একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে লৌহজংয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রি‌পোর্টারঃ

বিভীষিকাময় একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে লৌহজং উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় । গতকাল রবিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার সভাপতিত্ব করেন । এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন বেপারি, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি মনির হোসেন মোড়ল, সাবেক সাধারণ সম্পাদক নূর নবী মোস্তাক আহমেদ, লৌহজং-তেউটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু নাসের রতন, উপজেলা যুবলীগের সভাপতি আলমগীর কবির খান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আবদুর রশিদ মোড়ল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খান,লৌহজং তেউটিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক দিদার হাসান মোল্লা,যুবলীগ নেতা রইস আহম্মেদ রঞ্জু,সোলাইমান খান রাজু,টিটু,সাজিদ খান সঞ্জয়, এক এম ঢালী, রিয়াদ ঢালী বাবু,খান জনি, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন নিরব সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।