সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া (মুন্সীগঞ্জ)।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আপন ভাতিজি ছোড়া ইটের আঘাতে চাচা আহত হয়ে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হওয়ায় খবর পাওয়া যায়।
আহত আনোয়ার শিকদারের স্ত্রী শিখা বেগম বলেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কথা কাটাকাটি এক পর্যায় ভাতিজি ঝুমা আক্তার (৩০) তার আপন চাচা আনোয়ার শিকদারের মাথায় ইট দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানায় আহত আনোয়ার শিকদারের মাথায় দুইটি সেলাই দিতে হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে তিনি এখন আশংকা মুক্ত রয়েছে।
আহত আনোয়ার শিকদার বলেন আহত অবস্থায় গজারিয়া থানায় প্রাথমিক অভিযোগ দায়ের করতে গেলে কর্তব্যরত অফিসার প্রাথমিক চিকিৎসা গ্রহনের জন্য গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এই বিষয়ে অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে।