জাতীয় শোক দিবস আধারা ইউপিতে যুবলীগের দোয়া ও গণভোজ।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউ‌পিতে আওয়ামী যুবলী‌গ আয়‌োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও গনভোজ করা হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে আধারা ইউনিয়নে চিতলীয়াবাজার সংলগ্ন মোল্লা কমিউনিটি সেন্টারে দোয়া মাহফিল ও গণভোজ হয়।

এতে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ও তাদের পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

আধারা ইউ‌নিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রিপন মাহমু‌দের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ সদর থানা আ.লীগের প্রচার সম্পাদক বাসুদেব নাথ, চরকেওয়ার ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মুন্সীগঞ্জ জেলা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট সাইফুল আলম স্বপন,

সদর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. ম‌নির হো‌সেন বকাউল, আধারা ইউপির মহিলা সদস্য মোসা: রানী বেগম, সাবেক ইউপির সদস্য মো. শরীফ হোসেন।

আরও উপস্থিত ছিলেন- জনতা ব্যাংক কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মো. আক্তার মাহমুদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাইম মাহমুদ, মুক্তার মাহমুদ, রেজাউল ক‌বির, জ‌হির উদ্দ‌িন বেপারী, ইব্রাহীম বেপারীসহ আধারা ইউনিয়ন আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।