জিস্ট পলিটেকনিকে জাতীয় শোক দিবস পালিত।

গজারিয়া  মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

আজ গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি জিস্ট পলিটেকনিকে ১৫’ই আগস্ট উপলক্ষে জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিস্ট পলিটেকনিকের ইন্সট্রাক্টর সৈয়দ মোঃ শাকিল এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির কম্পিউটার বিভাগের প্রধান ইঞ্জিঃ আল-কামা দেওয়ান, কম্পিউটার বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ ফয়সাল আহম্মেদ, ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রিফাত সিকদার, সিভিল বিভাগের ইন্সট্রাক্টর ইঞ্জিঃ রুহুল আবির শেখ।

জিস্ট পলিটেকনিকে পনেরো আগস্টের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ মামুন শরীফ।

গজারিয়া ইন্সটিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি পক্ষ থেকে জাতীয় শোক দিবসের প্রারম্ভে প্রতিষ্ঠানের জাতীয় পতাকা অধ্ধনমিত করা হয়। পরে সভার শুরুতে এক মিনিট নিরবতা পালন ও পবিত্র কোরআন থেকে তেলোয়াত করা হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু ও বর্তমান বাংলাদেশ শীর্ষক প্রবন্ধে লিখিত রচনা, আত্মজীবনী মূলক বক্তৃতা, বঙ্গবন্ধু শীর্ষক কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে পনেরো আগস্টের নির্মম হত্যাকান্ডের শিকার বঙ্গবন্ধুর ও তার শহীদ পরিবারে আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরন করা হয়।