সৈয়দ মোঃ শাকিল, গজারিয়া (মুন্সীগঞ্জ)
গজারিয়ায় চলন্ত লঞ্চে বিদ্যুৎতায়িত হয়ে নিলয় নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।গতকাল সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে ঘটে দুর্ঘটনাটি।
গজারিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র নিলয় ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের ডা. মোহাম্মদ আলীর ছেলে।
জানা যায়, পিকনিকে যাওয়ার জন্য সোমবার বিকালে নারায়ণগঞ্জ থেকে এমএল হাসিব নামে একটি লঞ্চ ভাড়া করেন হোগলাকান্দি গ্রামের নিলয়সহ ৬/৭ জন যুবক। পথে হোগলাকান্দি গ্রাম সংলগ্ন পাঙ্গাসিয়া খালে বিদ্যুতের ঝুলন্ত তারের নিচ দিয়ে লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে রায়। আর তার সঙ্গে থাকা তার পাঁচ বন্ধু আহত হয়।
গজারিয়া উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইউনুস প্রধান বলেন গজারিয়া সরকারি কলেজের প্রথম বছরের ছাত্র পিকনিক করার জন্য একটি লঞ্চ ভাড়া করে গ্রামের বাড়ি হোগলাকান্দি নিয়ে আসার সময় লঞ্চটি ঘটনাস্থল অতিক্রম করার চেষ্টা করলে লঞ্চের ওপরে থাকা নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে লঞ্চের ছাদ থেকে পড়ে পানিতে ডুবে নিখোঁজ হয়ে যায়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রঞ্জিত মল্লিক বলেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছিল। তারা আজ সকালে পাঁচটায় উদ্ধারকাজ শুরু করে। তাদের উদ্ধার অভিযানের ত্রিশ মিনিট মধ্যে নিখোঁজ নিলয়কে পানি থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবুরি ইউনিট। পরে প্রাথমিক তদন্ত শেষে নিহত নিলকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
গজারিয়া থানা ওসি রইছ উদ্দিন বলেন নারায়ণগঞ্জ থেকে এম এল হাসিব নামে লঞ্চ ভাড়া করেন তারা। লঞ্চটি আসার পথে হোগলা কান্দি গ্রামে খালের নিচে নিলয় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।আর তার সঙ্গে থাকা অন্যরা আহত হন।