সৈয়দ মোঃ শাকিল (গজারিয়া) মুন্সীগঞ্জ।
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়েছে।
বালুয়াকান্দি ইউনিয়নের মেঘনা হলিডে রির্সোট ভিলেজ পার্কে আজ ২৮ জুলাই বৃহস্পতিবার বালুয়াকান্দি ইউনিয়ন কৃষক লীগের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটিতে মোঃ বিল্লাল হোসেন মেম্বার কে সভাপতি ও মোঃ ইব্রাহিম মিয়াকে সাধারণ সম্পাদক করে মোট ৪১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান জুয়েল। উপজেলা কৃষক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন (মিন্টু) সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সদস্য সচিব গোলাম সেলিম মাষ্টার। আরও উপস্থিত ছিলেন টেঙ্গারচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মোল্লা মুক্তিযোদ্ধা ছালাম মাতবর মোশাররফ হোসেন মেম্বার ছোলাইমান ঢালী মেম্বার সহ অনান্যরা।