মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে স্বাধীন পরিবহনের বাসের ধাক্কায় ১নিহত ও দুই বাসের অন্তত ১৫ আহত হয়েছে। দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের বেজগাঁও বাসস্ট্যান্ডে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গাংচিল পরিবহনের যাত্রী সুমন(১৫)কে মৃত ঘোষনা করেন।
নিহত সুমন পটুয়াখালী জেলার আলাউদ্দিনের ছেলে।
তারা স্ব-পরিবারে বর্তমানে ঢাকার আমিন বাজার এলাকায় বসবাস করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে গাংচিল পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকা থেকে মাওয়ার উদ্দেশে যাওয়ার সময় বেজগাঁও বাসট্যান্ডে যাত্রী উঠা নামার জন্য দাড়ালে পিছনে মাওয়া গামী স্বাধীন পরিবহনের যাত্রীবাহী বাস দ্রুত গতিতে চালিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাংচিল পরিবহনকে পিছন থেকে স্বজোড়ে ধাক্কা দিলে বাসের পিছনের অংশ ও স্বাধীন বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং গাংচিল পরিবহনে থাকা ১০জন ও স্বাধীন পরিবহনে থাকা হেলপাড়সহ ৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।