দেশের উল্লেখযোগ্য তিনটি সেতুতে টোলমুক্ত যাতায়াত চালুর ।
মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ আজ থেকে দেশের উল্লেখযোগ্য তিনটি সেতুতে টোলমুক্ত যাতায়াত চালুর । এগুলো হলো- পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতু। অন্যদিকে টোল চালুর ঘোষণা দেওয়া হয়েছে ঢাকা-মাওয়া-ভাঙা এক্সপ্রেসওয়ের নামে পরিচিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে চলতে।
১ জুলাই থেকে এই সড়কে টোল নেওয়া শুরু হবে। অল্প দূরত্ব হলেও বেশি টোল দিতে হবে দেশের প্রথম এক্সপ্রেসওয়েতেঢাকা-মাওয়া-ভাঙ্ গা এক্সপ্রেসওয়ের এই ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের ক্ষেত্রে হেভি ট্রাককে টোল দিতে হবে ১১০০ টাকা, মাঝারি মানের ট্রাককে দিতে হবে ৫৫০ টাকা।
এছাড়া বড় বাসের জন্য ৪৯৫ টাকা, মিনি ট্রাক ৪১৫, মিনিবাস বা কোস্টার ২৭৫, মাইক্রোবাস ২২০ এবং প্রাইভেটকারের জন্য ১৪০ টাকা টোল নির্ধারণ করা হয়েছে।