মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের তিনজনকে সেনাবাহিনীর তত্বাবধানে হাসপাতালে প্রেরণ করেছে। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক। অতিরিক্ত গতির কারনেই এদূর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।
ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ জানান ‘গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলো। জাজিরা প্রান্ত থেকে সেতুর মাওয়া প্রান্তে এসে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। দ্রুতগতির গাড়িটি এসম সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’
পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসাইন জানান, অতিরিক্ত গতির কারনেই এদূর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে থেকে দূর্ঘটনা কবলিত গাড়িটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।