চাঁপাইনবাবগঞ্জে পদ্মা সেতুর উদ্বোধনসহ জেলা আওয়ামী লীগের বর্ণিল আয়োজনের চিত্র।

মোঃ রু‌বেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

স্বাধীতার পর শ্রেষ্ঠ অর্জন আমাদের গৌরব, সক্ষমতা ও মর্যাদার পদ্মা সেতু।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
সকাল সাড়ে ১০টার সময় জেলা আওয়ামী লীগের উদ্যোগে পৌরসভা পার্কে জমায়েতের পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে সমাবেশ করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওদুদ প্রমূখ। পরে মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমান, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ শিকদার, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ প্রমূখ।

এর আগে সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের নেতৃত্বে জেলা প্রশাসনের উদ্যোগে বিশাল শোভাযাত্রা বের করা হয়।পরে পুরাতন স্টেডিয়ামে বড়পর্দায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়।