মোঃ রুবেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি,
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ও বাংলাদেশ টুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতায় আম উৎসব ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বেলা ১১ টায় কানসাট বঙ্গবন্ধু ম্যাংগো লাইভ মিউজিয়ামে অনুষ্ঠিত আম উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী(এমপি)।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ( ১) আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল,বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন,বাংলাদেশ পর্যটন করপোরেশনের ঢাকা,চেয়ারম্যান মোঃ আলি কদর,রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ,
জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন,সহ সভাপতি ও শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত।