চাঁপাইনবাবগঞ্জ জেলার আওয়ামী লীগ ও তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়

মোঃ রু‌বেল আলী, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনের সভাপতিত্বে শনিবার (১৮ ই জুন) বেলা ১২:০০ ফুড অফিস মোড় এলাকায় আওয়ামী লীগ তৃণমূল নেতাকর্মীদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আগামী ২৩ তারেক বাংলাদেশ আওয়ামী লীগ ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন পদ্মা সেতুর শুভ উদ্বোধন উপলক্ষে। জেলা আওয়ামী লীগের কর্মসূচি এবং সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচি মানুষের মাঝে তুলে ধরতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কর্মসূচি সফল করার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন।

মতবিনিময় সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী, সদস্য শহিদুল হুদা অলক, আবু সুফিয়ান,গোলাম শাহনেওয়াজ আপু,

এপিপি-এডভোকেট রবিউল ইসলাম মোঃ শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক ২ন ওয়ার্ল্ড আওয়ামী লীগ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, শাহনেওয়াজ দুলাল, সহ-সভাপতি, মোঃ রুবেল আলী,সাবেক ছাত্রনেতা আল-কামাল ইব্রাহিম রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ পৌর আওয়ামী যুবলীগ, সাবেক যুবলীগ নেতা, রবিউল আলম রুবেল সহ অন্যান্যরা।

সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সভা শেষ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন।