গ্লোবাল টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন 
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
রাজধানী তেজগাঁওয়ে গ্লোবাল টেলিভিশনের  অফিসের সামনে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ও সন্ত্রাসী মুন্না বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মুন্সীগঞ্জে সাংবাদিক সমাজের উদ্যোগে  মানববন্ধন করা হয়েছে।
আজ রবিবার (১৯জুন) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
গ্লোবাল টেলিভিশনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রাজিবুল হাসান জুয়েলের সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহিদ – ই – হাসান তুহিন, সহ সভাপতি মোঃ গোলজার হোসেন, যুগ্ম  সাধারণ সম্পাদক শেখ মোঃ রতন, সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা, সাংবাদিক  মাহবুবুর রহমান, সাংবাদিক মঈনউদ্দীন আহমেদ সুমন, বাংলা টি‌ভির মুন্সীগঞ্জ জেলা প্রতি‌নি‌ধি মোঃ রু‌বেল মাদবর,  চাকলাদার  তানজিল হাসান, সাইফুল রহমান টিটু, সুজন পাইক,  ফয়সান হোসেন, নাজির হোসেন ও সিজান আহমেদ প্রমুখ।#