মুন্সীগঞ্জে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা ও দোয়া মাহফিল
মোঃ নাহিদ ইসলাম, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জে রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের ৪১তম বার্ষিকীতে আলোচনা সভা,দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার শিলই ইউনিয়নের কাচারী বাজার এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।।
শিলই ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মোঃ সেকান্দর বাদশাহর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন শিলই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ শাহ্ সালাউদ্দিন ফারুক, এসময় আরো উপস্থিত ছিলেন শিলই ইউপি সাবেক মেম্বার দুদু মিয়া,

ঢাকা পল্লবী থানার ৫নং ওয়ার্ড বি এন পি সভাপতি মোঃ
সোরাব হোসেন মোল্লা, কৃষক দলের সাবেক সভাপতি সদর থানা মোঃ শাহালম বেপারী, মোঃ আলআমিন মিঝি, মোঃ মনির বেপারী, মইনুল মাঝি, মোঃ বাবুল চকিদার, দ্বীন ইসলাম মৃধাসহ আরো অনেকেই। পরে রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে ও দেশবাসি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।