মুন্সীগঞ্জে মা‌য়ের কপা‌লে ও পা‌য়ে চুম্ম দি‌য়ে গি‌য়ে যুবকের আত্নহত‌্যা।

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ সদরের মিরকা‌দিম পৌরসভার নৈয়‌দি‌ঘির পাথর এলাকায় মোঃ জুবা‌য়েদ (২০) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে । মঙ্গলবার রাত ১০:৩০‌মি‌নি‌টের দিকে নৈয়‌দি‌ঘির পাথর এলাকার ঘ‌রের আড়ার সা‌থে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাতিমারা পুলিশ ফাড়ির সদস্যরা।

নিহত মোঃ জুবা‌য়েদ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার নৈয়‌দি‌ঘির পাথর এলাকার মোঃ দুলাল মিয়ার ছেলে।

স্থা‌নীয়রা জানান, নিহত মোঃ জুনা‌য়েদ তার মা‌য়ের কপা‌লে ও পা‌য়ে চুম্ম দি‌য়ে ঘর থে‌কে বের হয় গোস‌লের কথা ব‌লে গামছা নি‌য়ে। এর কিছুক্ষন পর তা‌কে ঘ‌রের আড়ার সা‌থে ঝুলন্ত অস্থ‌ায় দেখতে পায় তারা।

হাতিমারা পুলিশ ফাড়ির এস আই সাক্রাতুল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পে‌য়ে ঘটনা স্থ‌লে আ‌সি, নৈয়‌দি‌ঘির পাথর এলাকার মোঃ সালাউ‌দ্দিন মিয়ার বা‌ড়িতে ভাড়া থাক‌তো নিহত মোঃ জুনা‌য়েদ তা‌কে ভাড়া‌ ঘ‌রের আড়া থে‌কে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ জুনা‌য়েদ মিয়া ব্যাক্তিগত কারণে যুবকটি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টিতে তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষযে একটি অপমৃত্যুর মামলা করা হবে।