খান শাকিল, গাজীপুরঃ
আর দু দিন বাদেই ঈদুল ফিতর। আমাদের সবার মনে আনন্দ বইছে। ঈদকে ঘিরে নানা পরিকল্পনা আর কত সুন্দর ভাবে উদযাপন করা যায়।
ঠিক এমনি সময়ে গাজীপুর এর কিছু তরুণ যুবক অস্বচ্ছল পরিবার যারা অর্থাভাবে ঈদকে রঙিন করতে পারে না।
তাদের ঈদকে রঙিন করতে তাদের মলিন মুখে হাসি ফোটাতে “হিউমেন সোসাইটি বাংলাদেশ ” একটি মানবিক সংগঠন এর পক্ষ থেকে সুন্দর হাসি প্রকল্প গতো বছর ঈদে চালু করেন। আবারো এ বছর সুন্দর হাসি প্রকল্প ২
এ প্রকল্পের আওতায় অসচ্ছল প্রায় ৩০ টিরও বেশি পরিবারকে ঈদের জন্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়া হয়। চাল, তেল,পিয়াজ,সেমাই,নুডুলস, ডিম,দুধ,চিনি,আটা,মশলা সহ অন্যান্য সামগ্রী ছিলো তাদের উপহারে।আর ঈদে সাদা হাত রঙিন করতে মেহেদীও পৌঁছে দেওয়া হয়।
সুন্দর হাসি প্রকল্পের ২য় বর্ষে অনেকগুলো পরিবারে সুন্দর হাসি ফুটেছে। অসচ্ছল পরিবারে হাসি ফুটুক। সবাইকে নিয়ে আমাদের উৎসব ঈদ আরো সুন্দর হোক সে প্রত্যাশাই কামনা করেন তারা।
তারা জানান, আমরা এভাবে আমাদের প্রতিবেশী সহ আশপাশের খোঁজ রাখলে বাগেরহাটের ছোট্ট শিশু আরিয়ানের মতো কাউকে শাক বিক্রি করে মায়ের জন্য চাল যোগার করতে হবে না।
কড্ডা, গাজীপুর।সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রাশিদুর রহমান রুনু সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়েছে।