সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
সেলিনা ইসলাম রুপা, সিরাজদিখান মুন্সীগঞ্জঃ
সিরাজদিখানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কিশোর- কিশোরী ও এলাকার গণমান্যদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে সভাকক্ষে সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা প্রধান আলোচক হিসেবে আলেচনা করেন।
সেমিনারে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ইছাপুরা সরকারি বিকেবি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, প্রেসক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। এসময় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত থেকে পুষ্টি খাদের প্যাকেট বিতরণ করেন মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার, ইছাপুরা ইউপি চেয়ারম্যান সুমন মিয়া, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোক্তার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা যুধিষ্ঠির রঞ্জন পাল।