শিমুলিয়া-বাংলাবাজার নৌ-রুটে সিমিত আকারে ফেরী চলাচল করায় ঘাটে তিব্র যানজট, দূর্ভোগে যানবাহন চালক ও যাত্রীরা
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দেশের দক্ষিন-পশ্চিমাঞ্চলের সাথে নৌ পথের যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-বাংলাবাজার ও মাঝিকান্দি নৌ-রুটে দীর্ঘ কয়েক মাস যাবত সিমিত পরিসরে ফেরী চলাচল করায় এ নৌ-রুটে চলাচলরত যানবাহন চালক ও যাত্রীরা পরেছে নানা দূর্ভোগ ও ভোগান্তিতে। আর এ নৌ-রুটে দিনের বেলায় ৫ থেকে ৭ টি ও রাতের বেলায় নামে মাত্র ৩ থেকে ৪ টি ফেরী চলাচল করায় শিমুলিয়া ও বাংলাবাজার ঘাটে দেখা দিয়েছে তীব্র যানজট।

শুক্রবার(২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরিন ণৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসির) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বানিজ্য) ফয়সাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করে জানান, সকাল থেকে ঘাটের উভয় প্রান্তে পারাপারে অপেক্ষায় রয়েছে ছোট-বড় দেড় শতাধিক যানবাহন। তবে এ নৌ-রুটে যাত্রী পারাপারের জন্য ৮৭ টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। বর্তমানে এ নৌ-রুটে ছোট, রোরো, কেটাইপ, মিডিয়াম ও ঠেলাসহ মোট ৭ টি ফেরী চলাচল করছে। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং তিন ঘন্টা পর-পর ফেরি পার হবার কারনে ঘাট এলাকায় যানজট দেখা দিয়েছে। #