মুন্সিগঞ্জে পলিটেকনিক ইন্সটিটিউট এর ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার।

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ সদরে মিরকাদিম কমলাঘাট এলাকায় একটি বাড়ি থেকে মোঃ নয়ন (১৮) নামের এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোঃ বিল্লাল মিয়ার ভাড়াবাসা থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাতিমারা পুলিশ ফাড়ির সদস্যরা। নিহত মোঃ নয়ন, ঢাকা জেলার দোহার উপজেলার সূতারপাড়ার এলাকার মোঃ দিদার মিয়ার ছেলে। নিহত মোঃ নয়ন, মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট এর ফোর সেমিস্টার কম্পিউটার ডিপার্টমেন্টের ছাত্র।

মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে মোঃ বিল্লাল মিয়ার ভাড়াবাসায় থেকে মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটে লেখাপড়া করতো।
এ বিষয়ে হাতিমারা পুলিশ ফাড়ির এস আই সাক্রাতুল জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে এসে দেখি, ঘরের ভিতর দিয়ে দরজা বন্ধ করা, পরে দরজা ভেঙ্গে ঘরের ভিতরে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

কি কারণে যুবকটি আত্মহত্যা করতে পারে। তবে বিষয়টিতে তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষযে একটি অপমৃত্যুর মামলা করা হবে।