মুন্সীগঞ্জ প্রতিনিধি:
শ্রীনগরে ৩শ ১ বোতল ফেন্সিডিল সহ ২জনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার(২৮ মার্চ) সকাল ৮ টার দিকে উপজেলার সমষপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো, দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার ফজলুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম শফি (৩৪), লৌহজং থানার মোশদর্গাঁও গ্রামের আলী আকবার মোল্লার ছেলে মোঃ রানা মোল্লা (৩০)।
র্যাব-১০ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সমষপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সম্রাট ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ৩ শত ১ পিছ ফেন্সিডিলসহ ০২ জন মাদক
ব্যবসায়ীকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক দ্রব্য আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।#