মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংগিবাড়ি উপজেলার আব্দুল্লাহ পুর ইউনিয়নে পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে নিম্ম আয়ের মানুষের মাঝে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরন করা হয়। টিসিবির পন্যের ডিলার মোঃ বাদল এর সঞ্চলনায় এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন টংগিবাড়ি
উপজেলা চেয়ায়ারম্যান জগলুল হালদার ভুতু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিল অন্তরা, সহকারী কমিশনার ভুমি শহিদুল ইসলাম সোহাগ, মহিলা ভাইস চেয়ারম্যাযান এডঃ নাছিমা আক্তার, আব্দুল্লাহপুর চেয়ারমম্যান আব্দুর রহিম মিয়া, টংগিবাড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবু বাক্কার মাঝিসহ আরো অনেকেই। টংগিবাড়ি উপজেলার ১৩টি ইউনিয়নে ৬ হাজার ৪শ ৪জনকে টিসিবির ফ্যামেলি কার্ড ধারী উপকার ভোগিদের মাঝে টিসিবির তেল, ডাউল, চিনি, দেওয়া হচ্ছে প্রতিটি প্যাকেটের মূল্য ৪৬০টাকা, বিতরন করা হচ্ছে।