মুন্সীগঞ্জে অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাই।
মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার বি‌নোদপুর সি‌টি ব্যাংকের পা‌শে   এ অগ্নিকাণ্ডে চাউলের খুদ, কুড়া, ও সালার বস্তার দোকানসহ ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে আগুনে ক্ষতিগ্রস্থ্য দোকান ও গোডাউ‌নের মালিকরা।
শুক্রবার রাত সাড়ে  ৮টার সময় সদর উপজেলার পঞ্চসার ইউ‌নিয়‌নের বি‌নোদপুর সি‌টি পা‌শে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘণ্টাখানেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু ইউসুফ জানান, আগুন লাগার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে কি ভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।