মুন্সিগঞ্জে গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার।

মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ সদরের কাতলাপাড়া এলাকায় একটি নির্জন বাগান হতে মোঃ মোজাম্মেল(৩২) নামের যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে হাতিমারা পুলিশ ফাড়ির সদস্যরা।

নিহত মোজাম্মেল সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালন্দিপাড়া এলাকার আব্দুল আওয়ালের ছেলে। স্ত্রীকে নিয়ে সে একই পৌরসভার কাতলাপড়া এলাকায় ভাড়াবাসায় বসবাস করে আসছিলো।

হাতিমারা পুলিশ ফাড়ির ইনচার্জ অমর চন্দ্র দাস জানান, স্থানীয়দের মাধ্যমের মাধ্যমে খবর কাতলাপাড়া এলাকার একটি নির্জন স্থানের তেতুল গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোজাম্মেলের সাথে স্ত্রীর দাম্পত্য কলহ চলছিলো। সে কলহ কিংবা ব্যাক্তিগত কারণে যুবকটি আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে বিষয়টিতে তদন্ত করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এবিষযে একটি অপমৃত্যুর মামলা করা হবে।