চার্জসিট নামের কোন চার্জসিট নাই-শামীম ওসমান

মোঃ সাজু হো‌সেন, নারায়ণগঞ্জ প্র‌তি‌নি‌ধি: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান বলেছেন, দুইদিন আগেও শুনছি নারায়ণগঞ্জে অস্ত্রে ব্যবহার করা হয়েছে। তাহলে কোটে যাইয়া বলেন না বিচার চাই। বলে খসড়া চার্জশিট আছে।

আমি তো আইন নিয়ে পাশ করছি খসড়া চার্জসিট নামের কোন চার্জসিট নাই, যদি থাইকাই থাকে তাহলে ওই চার্জসিটটা দেখান না। সাংবাদিকদের সামনে আমি বলতে চাই সকল হত্যার বিচার চাই। পারভেজ গুম হয়েছে পারভেজকে পাই নাই।

কারা পারভেজকে গুম করার পিছনে ছিল? জানতে চাইবো আমি। কারা মাসুদকে হত্যা করার পিছনে ছিল? জানতে চাইবো আমি।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার বি‌ভিন্ন ইউনিয়ন পরিষদ গু‌লোর নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

তি‌নি‌ আ‌রো ব‌লেন, কয় একদিন পরে আমি প্রেস কনফারেন্স করবো। নারায়ণগঞ্জের একটা হত্যা নিয়ে দোকান দারি চলছে বহুদিন ধরে। ত্বকী হত্যা। ত্বকী নামের একটা বাচ্চা ছেলে মারা গেছে। তাকে নিয়ে দোকানদারি করা হচ্ছে।

আমি আগামী কয় একদিনের মধ্যেই তথ্য প্রমানসহ যেটুকু আমি জানি, আমি তা নিয়ে প্রেসকনফারেন্স করবো। নারায়ণগঞ্জে অথবা ঢাকায়। এবং সাথে সাথে দাবি করবো যে এই হত্যা কান্ডের বিচার তড়িৎ গতিতে যেন হয়। যারা মানুষের জমি দখল করে খায়, ভুমিদূস্য অথবা ইনকাম ট্যাক্সের ফাইলে নাই টাকা, বাড়ি বানিয়ে দুর্নীতির মহারানি হয়ে থাকেন।

পিছন থেকে যারা চাবি দেন মনে রাখবেন ধর্য্যরেও একটা সীমা আছে। আমার সাথে একটা ঘটনা ঘটছে যা এখনও নিতে পারি নাই। আমার আব্বা, আম্মা, ভাইয়ের কবরে একটা ঘটনা ঘটছে।

আমি মানতে পারি নাই সেই কষ্ট। আমি এতটুকই বলছিলাম গোপনে হলেও আল্লাহর কাছে মাপ চাওয়া উচিত। একজনকে সাক্ষী রাখলেই হলো। আল্লাহর কাছে মাফ চাইলে কেউ ছোট হয় না।

এই জিনিসটাই মানতে পারি নাই তাই মানসিক ভাবে খারাপ লাগে কষ্ট লাগে। জিদ উঠে যায়, রাগ উঠে যায়, কন্টোল করি।

শামীম ওসমান হুশিয়ারী দিয়ে বলেন, একটা কথা বলতে চাই। অতবেশি বাড়াবাড়ি করবেন না, যেনো জনগন ক্ষেপে না যায়। জনগন যদি ক্ষেপে যায়, তাহলে আপনাদের জন্য অসুবিধা হবে। আপনাদের পায়ের তলায় কতটুকু মাটি আছে আমি জানি।

একটা রাজাকারের বাচ্চা, একটা লিপিস্টিক দেওয়া, এমন কোন লুচ্চামি নাই করে নাই। যাক বেশি আর বললাম না। আমরা এই হত্যার বিচার চাই। তথ্য প্রমানসহ আল্লাহ বাচাঁয়া রাখলে আমি আসবো।