মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাইয়ের স্ত্রী ও ভাতিজাকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে আপন দেবরদের বিরুদ্ধে। এসময় আগুনে পুড়ে ছাই হয়েগেছ একটি বসতঘর।
এঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় জান্নাতুল ফেরদৌস পান্নাকে(৩৫) মুন্সীগঞ্জ জেনারেল হাসপতালে ভর্তি করা হয়েছে।
এছাড়াও আহত হয়েছে তার ছেলে নাজমুল হাসান(১৬)। বুধবার গর্ভীর রাত ৩ টার দিকে সদর উপজেলার মহাকালি ইউনিয়নের সাতানিখিল এলাকায় এই আগুনের ঘটনা ঘটে।
দেবর কামরুল ও রফিকুল শিকদার জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আগুন দিয়ে হত্যা চেষ্টা করা হয়েছে দাবী করে আহত পান্না বেগম বলেন, আমার স্বামী নজরুল ইসলাম শিকদার মারা যাওয়ার পর থেকে আমাদের বসতঘরটি জোর করে দখল করতে চায় আমার দেবর কামরুল ও রফিকুল।
তারা দীর্ঘদিন ধরে আমাদের নানা ভাবে হয়রানি করে আসছে। কোনো ভাবে বাড়ি থেকে তাড়াতে না পেরে গর্ভীর রাত ৩ টার দিকে আমাকেসহ আমার দুই ছেলে ও এক মেয়েকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে।
পরে স্থানীয়রা আগুন দেখে আমাদের উদ্ধার করে। তবে এরমধ্যে আমাদের বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।
এঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন,আগুনের ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।