নবনিযুক্ত জেলা প্রশাসকের সা‌থে সাংবা‌দিক‌দের মতবিনিময় সভা।

সাজু হো‌সেন নারায়ণগঞ্জ:
নতুন কর্মস্থ‌লে যোগদানের পর নারায়ণগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ নারায়ণগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সদ্য যোগদানকারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, রাজধানী ঢাকার পাশ্ববর্তী এই নারায়ণগঞ্জ ‌জেলা হ‌চ্ছে একটি ঐতিহ্যবা‌হি একটি জেলা। এ সময় তিনি সাংবাদিকদের কাছ থেকে জেলার গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে খোঁজ খবর জানেন এবং তাদের কাছ থেকে সর্বাত্নক সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভা‌গের উপ-পরিচালক (উপসচিব) ফাতেমা তুল জান্নাত, জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মাৎ রহিমা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেন, সহ জেলায় কর্মরত সাংবাদিক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।