৪৮ ঘন্টার মধ্যে সমাধান না হলে নারায়ণগঞ্জের রাজপথে আগুন জ্বলবে – পলাশ

সাজু হো‌সেন, নারায়ণগঞ্জঃ
শ্রমিক নেতা কাউসার আহমেদ পলাশ বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির চাবিকাঠি। শ্রমিকদের নিরলস পরিশ্রমের ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। অথচ এ শ্রমিকরা কারখানায় অত্যাচার-নির্যাতনের শিকার হচ্ছে।
রবিবার (২৩ জানুয়ারী) বেলা ১২টায় রহিমাআজিজ নিটস্পিন অবৈধ লে-অফ প্রত্যাহারের দাবীতে শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে মুঠোফোনে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, কারখানার মালিকগণ শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে করেনা মহামারিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদেশ অমান্য করে কারখানা লে-অফ ঘোষনা করেছে। আমরা আলোচনায় বসবো আর তাতেও যদি কোন সমাধান না হয় তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো। আমাদের দাবী না মানলে আগামীতে আন্দোলন হবে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স এর ব্যানারে। বর্তমান সরকার শ্রমিক বান্ধব, শ্রমিকদের কল্যানে বিভিন্ন কর্মসূচী হতে নিয়েছে শ্রমিক কল্যান ফাউন্ডেশনের মাধ্যমে। সরকারকে বৃদ্ধাঙ্গুল দেখানোর জন্য একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। যদি আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর কোন সমাধান করা না হয় তাহলে নারায়ণগঞ্জের রাজপথে দাউ দাউ করে আগুন জ্বলবে।
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স জেলার সভাপতি শাহাদাত হোসেন সেন্টুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর ইসলাম, সদস্য মোজাম্মেল হক, জেলার সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু, জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানার সভাপতি নজরুল ইসলাম সহ প্রমুখ।