নজরুল ইসলাম বাবুলঃ
পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নিকট হাজারো শুকরিয়া। আজ আমাদের নির্বাচন সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে, আপনাদের সকলের সার্বিক সহযোগিতার জন্যে।
আমাকে আপনারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি অন্যান্য পদগুলোয় যাদেরকে আপনারা নির্বাচিত করেছেন সেজন্য আপনাদের প্রতি অন্তহীন ভালোবাসা।
যারা নির্বাচিত হয়েছেন তাদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা এবার কোন পদে আসতে পারেন নাই তাদের প্রতি দোয়া ও ভালবাসা রইলো, আশা করি আপনাদের জন্য আগামীতে ভালো কিছু অপেক্ষায় আছে।
মহান সৃষ্টিকর্তা যা ভালো তাই করেন। কেউ ধৈর্য হারা হবেন-না।
প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের সম্মান অটুট থাকবে, আমরা নতুন কমিটি সে ভাবেই কাজ করে যাবো। সকলের সহযোগিতা সর্বাঙ্গীণ কামণা করি।
আমরা সবাই মিলেমিশে কাজ করে যাবো।
আর কিছু হোক আর না হোক আমাদের সিরাজদিখান প্রেসক্লাবের নাম অন্তত জেলার মধ্যে সম্মানজনক জায়গায় থাকবে ইনশাআল্লাহ।
নির্বাচন চলাকালীন কোন না কোন ভাবে আমি বা আমাদের কোন প্রকার ভুলত্রুটি হয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
আমাদের সকলের আগামীর পথচলা সুন্দর হোক।
সকলে মিলে এক সাথে কাজ করি। সকলের পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন এই দোয়া করি।
আমার প্রিয় সকল সদস্যদের আগামীর দিনগুলো শুভ হোক, প্রতিটি মুহুর্ত ভালো কাটুক। আপনাদের সকলের হৃদয়ে গভীরে আমাকে একটু স্থান দিবেন বলে আমি বিশ্বাস করি।
আপনাদের সুন্দর ইচ্ছে গুলো পূরণে আমরা চেষ্টার ত্রুটি করবো না।
আমার জন্য দোয়া করবেন। আপনাদের সহযোগিতা আমি ভুলতে পারবো না।