সাইকেল চালিয়ে সিলেট থেকে মুন্সীগঞ্জে ৩ যুবক

আপন সরদার, মুন্সীগঞ্জ প্রতিনিধি –

সিলেট থেকে দুই চাক্কার বাইসাইকেল চালিয়ে ঢাকা ঘুরে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পৌছেছেন ৩ যুবক।

ওই তিন যুবক হলেন সিলেটের মৌলভীবাজারের ইসরাইল মিয়ার ছেলে মোস্তাক, ময়না মিয়ার ছেলে আজগর ও রাজিব দে।

এদের মধ্যে মোস্তাক জানান, আমরা গত বৃহস্পতিবার রাত ১০ঃ৩০ মিনিটে মৌলভীবাজার বাসস্ট্যান্ড থেকে রওনা হই পরদিন শুক্রবার ভোর ৬ টায় ঢাকার সায়েদাবাদ বাসস্ট্যান্ডে পৌছাই।

নাস্তা সেরে বিশ্রাম নিয়ে সাইকেল চালিয়েই সায়েদাবাদ থেকে বিরুলিয়া আসি পরে মাওয়া ঘুরে টঙ্গীবাড়ী আসি।

এরপর খাওয়া ধাওয়া সেরে একটি মাঠে তাবু টানিয়ে রাত কাটাই। আজ ( শনিবার) হাসাইল ঘুরতে আসি। আগামীকাল ভোরে রওনা হবো চাদপুরের উদ্দেশ্যে সেখানে ঘুরে আমরা আবারো সিলেটের উদ্দ্যেশ্যে রওনা হবো।