নিজস্ব প্রতিবেদকঃ
মুন্সিগঞ্জ রামপাল কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ বোরাহান উদ্দিন সাহেব গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানী একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
তিনি স্ত্রী ১ছেলে ১ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। তিনি রামপাল মহাবিদ্যালয় ১৯৭২সাল থেকে ২০০৭সাল পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। রামপাল কলেজের প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
মুন্সীগঞ্জ জেলায় শিক্ষাবিস্তারে তাঁর অসামান্য অবদান রয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলা সভাপতি মাওলানা ফখরুদ্দীন রাযী সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমান।
পঞ্চসার দারুসসুন্নাত ইসলামিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবু জাফর বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশনের মুন্সিগঞ্জ জেলার সভাপতি
আফসার উদ্দিন গাজী সেক্রেটারি মাসুদুল ইসলাম মাসুদ সহ জেলার জেলার সর্বস্তরের শিক্ষকবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন। তার বর্তমান আবাসস্থল মিরাপাড়া, রামপাল মহা বিদ্যালয়ের মাঠ, নিজ জন্মস্থান মালিগাও এ জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।