মোঃ নাহিদ ইসলাম, মুন্সীগঞ্জঃ
এক ঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়নে গঠিত সামাজিক সংগঠন “একমুঠো হাসি যুব ফাউন্ডেশন” পক্ষ থেকে অসুস্থ ব্যক্তিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সদর উপজেলার দক্ষিণ ইসলামপুরে অসহায় কাজী শারমিন এ-র পুত্র শিমুল( ছদ্মনাম) এপেন্ডিসাইটিস রোগে আক্রান্ত পড়ে থাকে। টাকার অভাবে সুচিকিৎসা করতে না পারায়। মুন্সীগঞ্জ জেলার অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন একমুঠো হাসি যুব ফাউন্ডেশন এর পক্ষ থেকে একজন অসহায় অসুস্থ ব্যক্তিকে নগত অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার সকালে মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিন ইসলামপুর এলাকায় রোগির বাড়ী গিয়ে তার পরিবারের কাছে এই নগদ অর্থ প্রধান করেন। এই সময় উপস্থিত ছিলেন একমুঠো হাসি যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাজমুল মুন্সী, এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বাংলাটিভির মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ রুবেল মাদবর,
সহ সভাপতি ও চ্যানেল ২১ নিউজ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোঃ নাহিদ ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাকিব আহেম্মদ বাপ্পিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।