লতব্দীতে স্বতন্ত্র প্রার্থী হাফেজ মোঃফজলুর হকের উঠান বৈঠক।
স্টাফ রিপোর্টারঃ
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আনারস প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী হাফেজ মোঃফজলুল হকের উঠান বৈঠক হয়েছে।
লতব্দী এলাকাবাসীর আয়োজনে গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় লতব্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও লতব্দী ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির আকন্দের সঞ্চালনায় এ বৈঠক হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী হাফেজ মোঃফজলুল হক। এসময় বৈঠকে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দেড় হাজার মানুষ হাফেজ মোঃফজলুল হককে লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে পেতে সমর্থনসহ ভোট দেওয়ার আশ্বাস প্রদান করেন।
তারিখ-২৩/১২/২০২১ ইং।