সিরাজদিখানে ক্বারী এস এম আতাউল্লাহর নির্বাচনি উঠান বৈঠক।

মোঃ শহিদ শেখ, সিরাজ‌দিখান মুন্সীগঞ্জঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে উঠান বৈঠক করেছেন মেম্বার প্রার্থী ক্বারী এস এম আতাউল্লাহ। সোমবার বিকালে ইউনিয়নের পশ্চিম কুসুমপুর জব্বার শেখ এর বাড়ীতে এই বৈঠক অনুষ্ঠীত হয়।

নেতা- কর্মীদের সাথে নিয়ে সর্বস্তরের মানুষে কাছে দোয়া ও ভোট চান।এসময় তিনি স্থানীয় লোকজ‌নের খোজ খবর নি‌য়ে তি‌নি বলেন, বিগত দিনে আমি জনগনের পাশে ছিলাম। করোনা কালে আমার সাধ্য মত সকলকে সহযোগীতা করেছি।

সুখে দুখে বিপদে-আপদে সকলের ডাকে সারা দিয়েছি। আমার দুয়ার সকলের জন্য সবসময় খোল। আমাকে যদি আপনারা মেম্বার হিসেবে নির্বাচিত করেন। তাহলে আমি এই ৩ নং ওয়ার্ড কে একটি ডিজিটাল ওয়ার্ডে রুপান্তর করব।

এসময় উপস্থিত ছিলেন৷ আব্দুল হক শেখ, আবুল কালাম মিয়া, মোঃ হান্নান মিয়া, ইকবাল চৌধুরী,
আওয়াল মিয়া, মোঃ শিবলু হাওলাদারসহ আ‌রো অ‌নে‌কেই।