মুন্সীগঞ্জ প্রতিনিধি:
আপনারা বলছেন নৌকার ভরাডুবি হয়েছে। এটা আসলে ঠিক না। নৌকার ভরাডুবি হয় নাই। যারা জিতেছে তারা কেউ শেখ হাসিনার বাইরের লোক না, এরা স্বাধীনতার পক্ষের, নৌকার পক্ষের, মুক্তি যুদ্ধের পক্ষের লোক। শুক্রবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শ্রীনগরে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি একথা বলেন।
এ সময় তিনি আর্সেনিকমুক্ত কল প্রসঙ্গে বলেন, কল নিয়েও অনেকে করেন রাজনীতি, যা কল পাই এগুলি বিতরণ করার কথা কিভাবে? শ্রীনগর উপজেলায় আর্সেনিকের পরিমান কোথায় বেশি। সেই জরিপ অনুযায়ী কোথায় আর্সেনিক বেশি আছে, কোথায় ঘনবসতী বেশি, কোথায় গরীব মানুষের সংখ্যা বেশি, কোথায় কলটা বেশি লাগবো, এগুলো হিসাব করে দেখে বিতরণ করার কথা। আমরা কি সেভাবে বিতরণ করতে পারছি? নেতারা আসেন বলেন তাদের বিশটি কল না দিতে রাজনীতিতে টিকে থাকতে পারছেন না। গত তিন বছর নেতাদের রাজনীতি রাখতে রাখতে আর্সেনিক সমস্যা সমাধান হয় নাই। একশর মধ্যে ৩০ ভাগ সমস্যা সমাধান হইছে ৭০ ভাগ হয় নাই। আমার কাছে এমনও খবর আছে এক বাড়িতে ৪ টা কল আছে। কোটি টাকার বাড়ি করছে এমন বাড়িও আছে, সেখানে সরকারের এই একলাখ টাকার কল দরকার নাই, এমন বাড়িতেও কল নিছে না? এবার কোন নেতার রাজনীতি থাকলো আর কোন নেতার রাজনীতি থাকলো না, এই হিসাব না কইরা প্রতি ইউনিয়নে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে দেওয়া হবে।
রাঢ়ীখাল ইউনিয়নে আব্দুল বারেক খান বারীকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করায় হাতারপাড়া গ্রামবাসীর উদ্যেগে সংবর্ধনা অনুষ্ঠানে শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুনের সভাপতিত্বে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, পাটাভোগ ইউনিয়ন নবনির্বাচিত চেয়ারম্যান হামিদুল্লাহ খান মুনসহ আরো অনেকে। #
১৮-১২-২০২১