বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘আগমনীর” আলোচনা সভা।

নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের সংগঠন আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্র মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের সংগঠক ও আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিকের সভাপতিত্বে এই বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সদস্যদের মধ্যে একে একে বক্তব্য রাখেন আবির দাশ দিনু, পিয়াস,সাইদুল হোসেন আলআমিন, সাদমান হোসেন,রুদ্র ও মামুন সরকার। সমাপনী বক্তব্যে আগমনীর সভাপতি রাজ মল্লিক বিজয়ের সুবর্ণ জয়ন্তীর বক্তব্য দিতে গিয়ে শ্রদ্ধাভরে স্বরন করেন জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ও ৩০ লক্ষ শহীদদের। রাজ মল্লিক বিজয় দিবসের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা ও তুলে ধরেন।পরিশেষে সবাই কে বিজয় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করেন।