মুন্সীগ‌ঞ্জে বিজয় দিবসের অনুষ্ঠানে বিএনপি নেতার হামলা,খিচুরি ফেলে দেয়ার অভিযোগ।

মুন্সীগঞ্জ প্রতি‌নি‌ধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে যুবলীগ নেতার আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতার হামলা ও ভাঙচুরর ঘটনা ঘটেছে। এসময় বিজয় দিবসে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া-মাহফিলের খিচুরি ফেলে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পিবার রাতে চরাঞ্চলের মোল্লা কা‌ন্দি‌ ইউনিয়নের নোয়াদ্দা গ্রা‌মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল ও খিচুরীর আ‌য়োজন করা হয়।

সেই দোয়া মাহফিল অনুষ্ঠানে পাশ্ববর্তি মুন্সীকান্দি গ্রামের বি,এন,পি নেতা উ‌জির আলী সরকা‌রের নির্দেশে শতা‌ধিক সন্ত্রাসী হঠাৎ করে কক‌টেল এ বিদেশি অস্ত্রসস্ত্র নিয়ে অর্তকিত হামলা চালিয়ে দোয়া-মাহফিল উপলক্ষে আয়োজিত খিচুরে ফেলে দিয়ে বাড়িঘর ভাংচুর করে।

এসব ঘটনায় সন্ত্রাসীদের বাঁধা দিলে ৫ জনকে জখম করে। বর্তমানে পুরো গ্রাম জুড়ে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সদর থানার এস আই মোঃ বাসার জানান, আমরা ঘটনাস্থ‌লে পরিদর্শন বুৃঝতে পেরেছি হামলার ঘটনা সত‌্য। ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।