১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন শহিদের প্রতি লৌহজং প্রেস ক্লাবের শ্রদ্ধাঞ্জলি
লৌহজং মুন্সীগঞ্জ সংবাদদাতা:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুন্সিগঞ্জের লৌহজং প্রেসক্লাব সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শহীদের স্মরণে ফুলেল শুভেচ্ছা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ও সাধারণ সম্পাদক মো. মানিক মিয়ার নের্তৃত্বে এ সময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. শওকত হোসেন, দপ্তর সম্পাদক ফৌজি হাসান খান রিকু, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইমন হোসেন, কার্যনির্বাহী সদস্য মো. রমজান হোসাইন খান রকি, মো. মোশারফ হোসেন বাবু, সদস্য আসাদুজ্জামান নবীন, তরিকুল ইসলাম সাইম, জাহিদ হাসান প্রমুখ।