মনোনয়ন পত্র দাখিল করলেন মতি।

সাজু হো‌সেন, নারায়ণগঞ্জ প্রতি‌নি‌ধিঃ
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্ধিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন আলহাজ্ব মতিউর রহমান মতি।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশনের কার্য্যালয়ে এসে তিনি এ মনোনয়ন পত্র দাখিল করেন।

উল্যেখ যে, নির্বাচন কমিশন এর তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৫ ডিসেম্বর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর এবং মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ডিসেম্বর। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।