রুবেল মাদবর, মুন্সীগঞ্জ :
আর মাত্র কয়েকদিন পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে মুন্সিগঞ্জে লৌহজেং কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচন। চতুর্থ ধাপে অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী প্রচার প্রচারনা।
এবারের নির্বাচনে জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন গতবারের সফল চেয়ারম্যান হাজী মো: আব্দুল মোতালেব।
নির্বাচনকে ঘিরে প্রতিদিনই বিভিন্ন পাড়া, মহল্লায় তিনি নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শুক্রবার সকাল থেকেই কলমা ইউনিয়নের ইউনিয়নের কলমা বাজার, নওপাড়া এলাকা সহ বিভিন্ন স্থানে তিনি নির্বাচনী গণসংযোগ করেন।
এ সময় গণমাধ্যম কর্মীদের তিনি বলেন, নির্বাচন একটি গণতান্ত্রিক প্রক্রিয়া।
প্রতিটি মানুষের অধিকার রয়েছে নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগের। সবাই চায় যেন এলাকার উন্নয়ন হয় এবং তার পরিবারকে নিয়ে শান্তিতে বসবাস করতে। আমি এবারও নির্বাচনে আনারস প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছি।
গতবার জয় লাভ করার পর যেসব কাজ করেছি এবার ইনশাআল্লাহ তার চাইতে বেশী উন্নয়ন করবো। বয়স্ক ভাতা, বিদবা ভাতা, রাস্তা-ঘাট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, স্কুল প্রতিষ্ঠা সহ অনেক কাজই করেছি।
তবে এবারও যদি আমি জয় লাভ করি তাহলে আমার অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পন্ন করবো।
তিনি আরো বলেন, আমার পক্ষ থেকে আমি এলাকার উন্নয়নে যথাসম্ভব চেষ্টা করেছি।
এছাড়াও করোনাকালীন সময়ে সাধারণ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করেছি। আপনাদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকে আপনাদের সেবা করতে চাই। আমি আপনাদের পাশে আছি এবং সবসময় থাকবো ইনশাআল্লাহ।
কলমা ইউনিয়ন আওয়ামী লীগ ১নং ওয়ার্ড সদস্য মোঃ জাহাঙ্গির আলম, মোঃ মামুন খান, সাবেক ছাত্রলীগ সহ সভাপতি কলমা ইউনিয়ন মোঃ কাউসার বেপারী, আক্তার হোসেন, শাহিন হালদার, কলমা ইউনিয়ন সাবেক ছাত্রলীগ সহ আরো অনেকেই।