মুন্সীগঞ্জের সদরে ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মো. নাহিদ ইসলাম. মুন্সীগঞ্জ:

মুন্সীগঞ্জে আগমনীর ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়েছে।বিশ্বসাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের সংগঠন আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের উদ্যোগে মুন্সীগঞ্জ সদরে এই ইলিশ উৎসব অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকালে মুন্সীগঞ্জ জেলা সদরের মিরকাদিম পৌর এলাকায় আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের উদ্যোগে ইলিশ উৎসবের আয়োজন করা হয়। এতে ১১ রকমের ইলিশের বাহারী রেসিপি তৈরি করে আগমনী সংঠনের সদস্যরা।রেসিপির মধ্যে ছিল ইলিশ ভাজা, ইলিশ ভর্তা, পানিকোলা ইলিশ,

সর্ষে ইলিশ, ইলিশের দোপেয়াজা,ইলিশর মাথার ডাল, ঝাল ইলিশ, ইলিশ মাছের টক,ইলিশের মুড়িঘন্ট,নোনা ইলিশ ও ইলিশের ভাজা ডিম। আগমনী সাহিত্য পাঠাভ্যাস কেন্দ্রের সভাপতি রাজ মল্লিকের সভাপতিত্বে ইলিশ উৎসবে ইলিশ নিয়ে আলোচনা সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্র মুন্সীগঞ্জ ইউনিটের লাইব্রেরীয়ান মো: হাসান আলী,

সবুজ কুঁড়ি বাংলাদেশের সভাপতি লেখক মাহবুব আলম জয়, বিশ্ব সাহিত্য কেন্দ্রের জয়ন্ত হাওলাদার, আগমনীর সদস্য হৃদয়, পিয়াস, রাব্বি, রিঞ্জু, সুমন সাহা হ্যাপী ও মিশু সহ অন্যরা। এসময় আলোচনায় বক্তারা দেশীয় ঐতিহ্য ইলিশ উৎসবের গুরুত্ব তুলে ধরেন।