মুন্সিগঞ্জে পরা‌জিত মেম্বার সমর্থ‌কের বাড়িতে হামলা।

মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জ সদর উপজেলার র‌ামপাল ইউনিয়নের সদ্য নির্বাচিত মেম্বা‌রের নেতৃত্বে পরা‌জিত মেম্বার সমর্থক‌ মোঃ দিদার ভূইয়ার বাড়ি-ঘর ভাঙচুরে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সন্ধার পর উপজেলার রামপাল ইউ‌নিয়‌নের দ‌ক্ষির কাজী কসবা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত র‌বিবার তৃতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোরগ মার্কার প্রতী‌কের
প্রার্থী হয়ে নির্বাচিত হওয়া মোঃ ফ‌ুলন কাজীর নেতৃত্বে পরাজিত তালা মার্কার প্রতীক বিদায় নেওয়া ইসমাইল মিয়ার সমর্থক মোঃ দিদার ভূইয়ার ঘর বাড়িতে হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাদের বাড়িতে ঢুকে ব‌্যাপক ভাংচুর চা‌লি‌য়ে ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি ক‌রে। এসব ঘটনার পর থেকে ওই এলাকা জুড়ে থমথমে পরিস্তিতি বিরাজ করছে।
ঘরে থাকা সমস্ত ফার্ণিচার ভেঙে তছনছ করেছে তারা।

সমর্থক মোঃ টিটু ভুইয়া জ‌ানান, আমরা পরা‌জিত মেম্বা‌র প্রার্থী ইসমাইলের সমর্থক ছিলাম ব‌লে তাই নব নির্বা‌চিত মেম্বার ফুলন কাজীর নেতৃ‌ত্বে তার লোকজন আমা‌দের বা‌ড়ি হামলা ক‌রে
ভাংচুর ক‌রে আমা‌দের ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে। এ‌তে আমরা থানায় লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছি।

এ‌বিষ‌য়ে নব নির্বা‌চিত ৮নং ওয়ার্ড মেম্বার মোঃ ফুলন কাজী জানান, আ‌মি বা আমার কোন লোকজন দিদার ভূইয়ার বা‌ড়ি‌তে ভাংচুর ক‌রে নাই তারা এটা মিথ‌্যা কথা বল‌ছে এবং তা‌দের এটা সাজা‌নো নাটক, আ‌মি বা আমার লোকজন য‌দি কেউ ওনার বা‌ড়ি‌তে হামলা ও ভাংচুর ক‌রে থা‌কি তাহ‌লে তা‌দের বা‌ড়ি‌তে সি‌সি ক‌্যা‌মেরা আ‌ছে সেই সি‌সি ক‌্যা‌মেরা দে‌খা‌তে ব‌লেন ।