মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জে নির্বাচন পরবর্তি সহিংসতায় চরাঞ্চলের বাংলাবাজারে শাকিল (১৭) ও পঞ্চসারে রিয়াজুল শেখ (৬০) নামের দুজন নিহত হয়েছে। এসব ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
স্থানীয়রা জানান,সদর উপজেলার বাংলাবাজারের কাইজ্জার চর এলাকায় নির্বাচনের ফলাফল পক্ষে না যাওয়ায় সংরক্ষতি মহিলা মেম্বার (বই প্রতীকের) প্রার্থী আরাফ বেগমের কর্মি সর্মথকদের হামলায় জয়ী হওয়া (কলম প্রতীকের) মহিলা মেম্বার রাবেয়া বেগমের ভাগিনা শাকিলকে কুপিয়ে হত্যা করা হয়। এসময় কমপক্ষে আরো ১০ জন আহত হয়েছে।
এদিকে একই সময় শহরের উপকন্ঠ পঞ্চসারের গোসাইবাগ এলাকায় জয়ী হওয়া আনারস প্রতীকের স্বতন্ত প্রার্থী গোলাম মোস্তফার কর্মি সর্মথকদের হামলায় অপর স্বতন্ত্র প্রার্থী টেলিফোন প্রতীকের সমর্থক মোঃ রিয়াজুল শেখ নামের একজন নিহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।
এসব ঘটনায় নিহত শাকিল কাচিকাটা গ্রামের হারুন মোল্লার ছেলে ও রিয়াজুল শেখ পঞ্চসারের গোসাইবাগ এলাকার মৃত আলতাফ উদ্দিন শেখের ছেলে। কেন আর কি ভাবে এসব হত্যা কান্ডের ঘটনা ঘটেছে তা দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানালেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন দে।