মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের আ,লীগ থেকে নৌকা মার্কা প্রতীকের প্রচারনা বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ।
জানা গেছে, টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ,লীগ থেকে নৌকা মার্কা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে শওকত আলী খান (মোক্তার) বুধবার বেতকা ইউনিয়নের দ্বীপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্বা আয়নাল শেখের বাড়ীর সামনে বুধবার সকাল ১০টায় নির্বাচনী প্রচারনা করার সময় রোকনুজ্জামান শিকদার ( স্বতন্ত্র প্রার্থী ) লোহার রড, কাঠের লাঠি নিয়ে তার নির্বাচনী প্রচারণার গতিরোধ করে বাঁধা দেয় । এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালজ করে চলে যায় ।
এ ঘটনায় শওকত আলী খান ( মোক্তার) বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় বুধবার দুপুর ২টায় রোকনুজ্জামান শিকদার, কাজী আকবর হোসেন, মোয়াজ্জেম হোসেন, দেলোয়ার হোসেন, জয়নাল শেখ, ডালিম শেখ, কামাল মোল্লা সহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে অভিযোগ করেন। টঙ্গিবাড়ী থানা ওসি মোল্লা সোয়েব আলী জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
চেয়ারম্যান প্রার্থী শওকত আলী খান মোক্তার জানান, স্বতন্ত্র প্রার্থী রোকনুজ্জামান শিকদার সহ তার লোকজন আমার নির্বাচনী প্রচারনার সময় আমার লোকজনকে বাঁধা সহ বিভিন্ন ধরনে হুমকি দেয় ।