রামপালে হাজী মোঃ বাচ্চু ‌শেখের নির্বাচনী ক‌্যাম্প উ‌দ্ধোধন।

রু‌বেল ম‌াদবর, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ সদর উপ‌জেলার রামপাল ইউ‌নিয়‌নের সিপাহী পাড়া বিস‌মিল্লাহ প্লাজার সাম‌নে বর্তমান রামপাল ইউ‌পি চেয়ারম‌্যান ও চেয়ারম‌্যান প্রার্থী ঘোড়া মার্কা ক‌্যাম্প উ‌দ্ধোধন ক‌রেন হাজী মোঃ বাচ্চু শেখ।

ইউপি নির্বাচনের প্রতীক বরাদ্দের পর থেকে রামপা‌লে উৎসবের আমেজ বিরাজ করছে।

শ‌নিবার বিকা‌লে থে‌কেই মিছিলে মিছিলে মুখরিত হয়ে আছে। রামপা‌ল ইউ‌নিয়‌নে গণসংযোগ করেছেন ঘোড়া মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাজী মোঃ বাচ্চু শেখ। এসময় তার গণসংযোগে নেতাকর্মি ছাড়াও সর্বস্থরের মানুষ অংশ নেন।