তালগাছ মার্কা চে‌য়ে ম‌নোনয়ন পত্র জামা দি‌লেন রিমা

নিজস্ব প্রতি‌বেদকঃ

আসন্ন কাশীপুর ইউনিয়ন প‌রিষদ নির্বাচন প‌রিষ‌দের ৪,৫,৬ নং ওয়া‌র্ডের সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বার হি‌সে‌বে তালগাছ মার্কা ম‌নোনয়ন পত্র জমা ‌দি‌লেন রা‌বেয়া আক্তার রিমা।

‌সোমবার দুপুর ২ টায় নারায়ণগঞ্জ সদর উপ‌জেলা ‌রিটা‌র্নিং অ‌ফিসা‌রের কার্যালয়ে ম‌নোনয়ন পত্র জমাদেন তি‌নি।

এসময় রা‌বেয়া আক্তার রিমা ব‌লেন, আ‌মি গত নির্বাচ‌নেও জনগ‌নের সমর্থনে তালগাছ মার্কা নি‌য়ে বিপুল ভো‌টে পাশ ক‌রে‌ছি। আ‌মি সর্বদাই জনগ‌নের সা‌থে থে‌কে কাজ ক‌রে‌ছি। এবা‌রো য‌দি জনগন চায় আমা‌কে নির্বা‌চিত কর‌বেন তাহ‌লে পুনরায় আ‌মি আবার নির্বা‌চিত হ‌বো। আ‌মি এবা‌রোও তালগাছ মার্কা চে‌য়ে‌ছি। কারন ভো‌টের সর্বময় ক্ষমতার অ‌ধিকারী হ‌চ্ছেন জনগন। তাই তারা নির্বাচিত কর‌লে আ‌মি আবা‌রো নির্বা‌চিত হ‌য়ে কাজ করার সু‌যোগ পা‌বো।
ম‌নোনয়ন পত্র জমা ‌দেওয়ার সময় উপ‌স্থিত ছি‌লেন, মাহবুবুর আলম পার‌ভেজ, রা‌জিব শিকদার।