নিজস্ব প্রতিবেকঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার দক্ষিন রামগোপালপুর এলাকায় গৃহবধুর উপর হামলার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সকালে দক্ষিন রামগোপালপুর গ্রামে গ্যাসের বিল নিয়ে গৃহবধু শারমিন (৩০) সাথে তার বিয়াই মুক্তারের সাথে কথা কাটাকাটি হয়।
তখন বাড়ির মানুষ দুইজনকেই মিলমিশ করে দেয়। সন্ধায় ৭টার দিকে গৃহবধু তার স্বামী মামুনের দোকানে যাওয়ার পথে গৃহবধু শারমিনের উপর আতংর্কিত হামলা করে। মৃত মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ মুক্তার মিয়ার নেতৃত্বে রানা, সোহেল, মনির, অভি, মুক্তাসহ আরো কয়জন মিলে অতংকিত হামলা করে। পরে চিৎকার শুনে গৃহবধুর স্বামী মামুন এগিয়ে এসে দেখতে পায় মুক্তারসহ কয়জন তার স্ত্রী শারমিনকে মারধর করতাছে। মামুন তার স্ত্রীকে বাচাতে এগিয়ে গেলে মামুনের উপর ও হামলা করে ও দোকানের ব্যবসার টাকা তার পকেটে থাকা ৪০হাজার টাকা ছিনিয়ে নেয় মুক্তার ও তার লোকজন এক পর্যায় গৃহবধুর মাথায় লোহার রড দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটে পরে।
স্বামী মামুন, স্ত্রী শারমিনকে আহত অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান । চিকিৎসক শারমিনের ক্ষত স্থানে ১৫ টি সিলি প্রধান করে ।
এবিষয়ে গৃহবধুর স্বামী মামুন বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেন। এবিষয়ে হাতিমাড়া তদন্ত কেন্দ্রের এস আই মোঃ এনামুল জানান, এই বিষয়ে আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তবে তারা পারিবারিক ভাবে মিমাংসা করবে বলে জানান আহত গৃহবধুর স্বামী মামুন।