টংঙ্গিবাড়ি, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২ অক্টোবর) শনিবার সকাল ১০ঘটিকায় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল সর্দারপাড়া মাঠ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
উৎসব মুখর এই সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউনিয়নটির সভাপতি নির্বাচিত হন সাবেক ইউনিয়ন সভাপতি আলহাজ্ব দ্বীন ইসলাম শেখ ও কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবু সাঈদ শেখ। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ লুৎফর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট সোহানা তাহমিনা, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন এস এম হাফিজ আল আসাদ বারেক। আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু। টঙ্গীবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাহিদ খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সালাউদ্দিন খান, শুভ গান্ধী, শরিফ শেখ, মো. হাছান শেখ, আহসান আব্দুল্লাহ্, আল-আমিন, ইমন শেখ এবং টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও অংঙ্গসংগঠনের নেতা কর্মীরাবৃন্দ।